ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব– বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার বরুড়া পৌরসদরের খালপাড়ে বেহাল রাস্তা জনদুর্ভোগ  ৫০ পরিবার, কক্সবাজারে শিশু অপহরণ মামলার মূল আসামি শিমুল গ্রেপ্তার নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি-দস্যুতা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ দৈনিক জনতা পএিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান এর পিতার মৃত্যুতে পটিয়া প্রেসক্লাব শোক পটিয়া মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মীকে ফাঁসানোর অভিযোগ: এলাকায় মিশ্র প্রতিক্রিয়া  শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা

কক্সবাজারে শিশু অপহরণ মামলার মূল আসামি শিমুল গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারে চার বছর বয়সী এক শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় মামলার অন্যতম প্রধান এজাহারভুক্ত আসামি শিমুল (৩৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদরের কবিতা চত্বর সংলগ্ন হলিডে মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ৫ জুন কক্সবাজার সদর এলাকার এক ব্যক্তির চার বছর বয়সী সন্তান অপহরণের শিকার হয়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে শিশুটিকে নিজেদের হেফাজতে থাকার কথা জানিয়ে পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৮/৩০ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার পর র‌্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মামলার অন্যতম প্রধান আসামি শিমুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিমুল মহেশখালী উপজেলার নতুন বাজার এলাকার ফোরকান ওরফে ডেইঙ্গার ছেলে। প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পারে, তিনি একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ, হত্যাচেষ্টা, দাঙ্গা, বিস্ফোরক দ্রব্য আইন, জখম, চুরি ও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, বর্তমানে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া শিশু অপহরণ মামলাসহ পেকুয়া ও মহেশখালী থানায় একাধিক গুরুতর অপরাধের মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, শিশু অপহরণ, মাদক ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব– বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কক্সবাজারে শিশু অপহরণ মামলার মূল আসামি শিমুল গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬