ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে সরকারি মহিলা কলেজে শিক্ষক সংকট, অতিথি শিক্ষকে চলছে ব্যবসা শিক্ষা শাখা কক্সবাজারে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক বরুড়ার কৃতী চিকিৎসক এবার চট্টগ্রামের সিভিল সার্জন, দায়িত্ব পেলেন ডা. সাজেদুর রহমান যশোর ২৫০ শয্যা হাসপাতালে অজ্ঞান পার্টি-চোর চক্রের ফাঁদে রোগী-স্বজন উখিয়ায় ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ৭-৮ চোরাকারবারি টেকনাফে হ্নীলার মগপাড়া থেকে ইয়াবার চালান উদ্ধার হলেও; প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা! ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ভারতের ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ ভারতের ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ

সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা দুঃখজনক উল্লেখ করে সরকারের পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে মন্তব্য করেছেন তিনি।

আজ মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদপ্তরে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এর প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এর সঙ্গে জড়িত সেই তদন্ত করা, তাদেরকে ধরা। নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলব যে, আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন।

‘তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে-আরেকটু দায়িত্বশীল মন্তব্য…(আশা করি)।’

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সরকার তদন্ত করবে। ঘটনার তো এখনও ২৪ ঘণ্টাও যায়নি। সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে তা না। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। একটা প্রসেস আছে, তদন্ত আছে, নানান রকমভাবে সেই চেষ্টা হবে। সরকার করছে না কিনা সেটা দেখার ব্যাপার আছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, একটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো কোনো অঘটন ঘটতে পারে। সেই সরকারটা সেটাকে কগনিজেন্সে সিরিয়াসলি নিচ্ছে কিনা, ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা জরুরি ব্যাপার। এ সরকার নিচ্ছে, আমি আপনাকে এটা কনফার্ম করতে পারছি।

উল্লেখ্য, বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেছেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে সরকারি মহিলা কলেজে শিক্ষক সংকট, অতিথি শিক্ষকে চলছে ব্যবসা শিক্ষা শাখা

সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে

আপডেট সময় : ০৪:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬