ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আবু সালেহ নিহত মাদক ও জুয়া থেকে বিরত রাখতে খেলার গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ ৬ জন গ্রেপ্তার হত্যাকাণ্ডের বিচার হবে আদালতে, সালিশ নয়: এমপি শ্যামল রাজধানীর আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণ ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গবেষণায় সম্পৃক্ত করতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু ৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ

বেগম খালেদা জিয়ার সমাধিতে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।

আজ শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত সাবেক এই প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এসময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে সূরা ফাতিহা পাঠ ও মোনাজাত করেন মন্ত্রী।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া ও তাঁর পরিবারের জন্য দেশবাসীর দোয়া ও ভালোবাসা চিরন্তন।

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছি। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মারও মাগফিরাত কামনা করছি।’

তিনি বলেন, ‘যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যারা শহীদ হয়েছেন এবং যারা গণতন্ত্র রক্ষায় আমরণ লড়াই করেছেন, তাদের সবার জন্যই দোয়া করছি।

ডা. জাহিদ বলেন, ‘খালেদা জিয়া তার সারাজীবন গণতন্ত্রকে ভালোবেসেছেন। তিনি কখনো আপস করেননি। তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবেসেছেন।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার ইন্তেকালের পর আল্লাহর অশেষ রহমতে দেশের সর্বস্তরের মানুষ তাঁর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আবু সালেহ নিহত

বেগম খালেদা জিয়ার সমাধিতে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় : ০৮:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬