ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ ৬ জন গ্রেপ্তার হত্যাকাণ্ডের বিচার হবে আদালতে, সালিশ নয়: এমপি শ্যামল রাজধানীর আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণ ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গবেষণায় সম্পৃক্ত করতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু ৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ জামায়াতের দ্বীন আমাদের দ্বীন নয়: বাবুনগরী চীনের বাধায় সফটব্যাংকের ৫৪০ কোটি ডলারের অধিগ্রহণ আটকে গেল

গাজীপুরে নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল লায়লা স্টাইলস লিমিটেড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক শেখ। তার মৃত্যুর পর তার পরিবার অনিশ্চয়তার মুখে পড়ে। সদ্য জন্ম নেওয়া সন্তানকে নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন তার স্ত্রী। এই পরিস্থিতিতে তৌফিকের স্ত্রীকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে লায়লা স্টাইলস লিমিটেড কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ নভেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে তৌফিকের বাড়িতে গিয়ে লায়লা স্টাইলস লিমিটেডের কর্মকর্তারা এই ঘোষণা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসময় তৌফিকের স্ত্রীর হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন প্রতিষ্ঠানটির সিএফও মিন্টু সাহা। পাশাপাশি বিক্রি হওয়া বসতভিটার জায়গা ফিরিয়ে নিতে ৬০ হাজার টাকা দেওয়া হয়।

মিন্টু কুমার সাহা জানান, তৌফিক কারখানাটির কাটিং বিভাগে কর্মরত ছিলেন। তিনি বলেন, তৌফিকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং তার পরিবারকে স্বচ্ছল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে গত ২ নভেম্বর শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুর সদর উপজেলার তালহা গার্মেন্টসের সামনে ভিডিও ধারণ করতে গেলে মারধরের শিকার হন তৌফিক শেখ। চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর ঢাকার শিন শিন জাপান হাসপাতালে তিনি মারা যান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ ৬ জন গ্রেপ্তার

গাজীপুরে নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল লায়লা স্টাইলস লিমিটেড

আপডেট সময় : ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬