ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : মফিজুর রহমান সোহেল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের শিলই ইউনিয়ন কমিটির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা  শুক্রবার ২৬-৬-২৬ ইং  অনুষ্ঠিত হয়েছে।

শিলই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, ইউনিয়নভিত্তিক কার্যক্রম পরিকল্পনা ও সমাজের নানা অসঙ্গতি দূরীকরণ নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল। তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত করতে হবে। ধর্ষণ, নারী নির্যাতনসহ যেকোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব। অন্যায় দেখলে চুপ করে থাকা যাবে না, আইনের পাশে দাঁড়িয়ে ভুক্তভোগীদের সহায়তা করতে হবে।

তিনি আরও বলেন, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন একটি সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন। ভালো কাজের পাশে সারাজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার নিয়েই আমরা পথ চলছি। শিলই ইউনিয়ন কমিটি হবে মানুষের শেষ ভরসার জায়গা।

সভায় বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুব সমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। মাদকবিরোধী অভিযান, নারীর অধিকার রক্ষা ও আইনি সহায়তা প্রদানে ইউনিয়ন কমিটিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় শিলই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : মফিজুর রহমান সোহেল

আপডেট সময় : ০৮:৫৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬