ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : পবিত্র আশুরা এবং শাহাদায়ে কারবালা উপলক্ষে নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে এশার নামাজের পর খতমে গেয়ারভি শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক আবুল কাউছার আশা।

মিলাদ ও দোয়া শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন রা. এবং তাঁর সঙ্গীদের শাহাদাত আমাদের শেখায় সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হবে।এই মহান ত্যাগের শিক্ষা হৃদয়ে ধারণ করেই আমাদের একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতির নারায়ণগঞ্জ গড়তে হবে।

তিনি আরও বলেন, পবিত্র আশুরা শুধু শোকের দিন নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণার দিন। জেলা প্রশাসন সবসময় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে কাজ করবে।

মাহফিলে শাহাদায়ে কারবালার রূহের মাগফেরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং নারায়ণগঞ্জবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা বলেন, আশুরার চেতনা আমাদের বিভেদ ভুলে এক কাতারে দাঁড়াতে শেখায়। নারায়ণগঞ্জ-০৫ আসনকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিলাদ মাহফিলে দরগাহ শরীফের খাদেম, দরগা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ  অংশগ্রহণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির

আপডেট সময় : ০৯:০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬