ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

কক্সবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার : বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলায় মাঠ পর্যায়ের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে নতুন নিয়মে পরিচালিত এই নিয়োগ কার্যক্রমে প্রথম ও দ্বিতীয় দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET)-এ অংশ নেন।

তৃতীয় দিনের পরীক্ষায় প্রার্থীদের পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং-এর মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।

নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত ও জালিয়াতি প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়। যোগ্য প্রার্থীদের ফেস ডিটেকশন (Face Detection) ক্যামেরায় ছবি সংরক্ষণ করা হয়েছে, যাতে প্রকৃত প্রার্থীর পরিবর্তে অন্য কেউ লিখিত পরীক্ষায় অংশ নিতে না পারে।

তিন দিনের বাছাই কার্যক্রমে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে কক্সবাজারের পুলিশ সুপার বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। তিনি চাকরিপ্রার্থীদের দালাল, প্রতারক ও অবৈধ সুযোগসন্ধানীদের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

এ সময় নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সব কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

কক্সবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

আপডেট সময় : ০৯:০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬