ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির কক্সবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : মফিজুর রহমান সোহেল বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ক্যাডেট এএসআই (নি:) পদে পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত :এসপি মো. মিজানুর রহমান মুন্সী নতুন রূপে বড় পর্দায় ফিরেছে ‘সুপারগার্ল’ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির সুদ না কমলে বিনিয়োগ বাড়বে না

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পুরিয়া হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সানারপাড় লন্ডন মার্কেটসংলগ্ন ভূঁইয়া কাঁচাবাজারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি বুধবার (২৫ জুন) নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন—সানারপাড় এলাকার মৃত বাছেদ ভূঁইয়ার ছেলে মো. রাজিব হাসান রনি (৩২), কুমিল্লার মেঘনা থানার মো. খলিলুর রহমানের ছেলে মো. নাহিদ হাসান (৩২), সানারপাড়ের মো. স্বপনের ছেলে মো. শাহিন (২৬) এবং একই এলাকার আলী আকবরের ছেলে মো. পিয়াল হোসেন (২১)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, সংগঠিতভাবে তারা হেরোইন সংগ্রহ করে স্থানীয় এলাকায় খুচরা বিক্রেতা ও মাদকসেবীদের কাছে সরবরাহ করতো। তাদের মধ্যে রাজিব হাসান রনির বিরুদ্ধে ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মাদকের নয়টি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ১০০ পুরিয়া হেরোইন বাজারজাত করার জন্য প্রস্তুত অবস্থায় ছিল। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, মাদক নির্মূলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫