ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন যশোর বোর্ড এইচএসসি প্রথম দিনেই অনুপস্থিত ২ হাজার ৭৮ পরীক্ষার্থী, বহিষ্কার ২ টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার, চোলাই মদসহ আটক ২ টেকনাফ নাফ নদীপথে পাচারের সময় ৬০ হাজার ইয়াবা উদ্ধার সিংড়ায় পুকুর নিয়ে বিরোধে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি: টুকু চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান আওয়ামী লীগের দোসর প্রতারক জগতের শিরমনি মনির এখনো বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কুসুমপুরা কবরস্থানে অচেতন নারী, হাসপাতালে নিতেই মৃত্যু? কলাবাগানে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহের রহস্য উদ্ঘাটন, হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাতটি চোরাই মোবাইল ফোনসহ আব্দুল কাদের (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলার নাভারন বুরুজবাগান এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

আটক আব্দুল কাদের উপজেলায় নাভারণ রেলবাজার এলাকার (গরুর হাটের পেছনে) সালাম গাজীর পালিত পুত্র।

পুলিশ জানায়, শার্শা থানা পুলিশের একটি বিশেষ টহল দল বুরুজবাগান এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময় স্থানীয় লোকজন চুরির সন্দেহে আব্দুল কাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি একাধিক মোবাইল ফোন চুরির কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নাভারণ গরুর হাটের পেছনে তার বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের পাঁচটি স্মার্টফোন এবং দুটি বাটন ফোনসহ মোট সাতটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো বিভিন্ন সময় চুরি হওয়া এবং সেগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬