ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নয়াপাড়ায় গাঁজা সেবনের দায়ে দুই রোহিঙ্গার কারাদণ্ড কক্সবাজারে গুলিবর্ষণ করে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র সংগ্রহ অবশেষে বেনাপোলে সেই নারী-পুরুষসহ ৯ বাংলাদেশি যশোর নতুনহাটে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী নিহত উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা বরুড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, শিশু-কিশোরসহ পরিবারের সদস্যদের জিম্মি করে লুট উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক যশোর সীমান্ত থেকে ১৫ লাখ ২২ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. কামাল (৩৩) নামে এক যুবককে আটক করেছে ৬৪ বিজিবি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালুখালী সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক কামাল উখিয়া উপজেলার বালুখালী জমিদারপাড়া গ্রামের কবির আহমেদের ছেলে।

৬৪ বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কাটাপাহাড় শাহজাহানের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে মিয়ানমার দিক থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।

এ সময় তাকে চ্যালেঞ্জ করা হলে কামাল দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান। তার হাতে থাকা কালো পলিথিনের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চার কার্টনে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নয়াপাড়ায় গাঁজা সেবনের দায়ে দুই রোহিঙ্গার কারাদণ্ড

উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় : ০৩:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬