ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সারা দেশের ন্যায় রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি ক্সবাজারের ডুলাহাজারা থেকে নারায়ণগঞ্জে একযোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুরিয়া হেরোইনসহ যুবক আটক, পলাতক পিচ্চি মুরাদ একাধিক অস্ত্র-মাদক মামলার আসামি ‎

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৭৫ পুরিয়া হেরোইনসহ মোঃ রাসেল হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় রাসেলের সহযোগী ‘পিচ্চি মুরাদ’ নামে পরিচিত এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক মুরাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক ও অস্ত্র মামলার তথ্য রয়েছে।
‎রবিবার (৩ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনির হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গোদনাইল শিমুলপাড়া বিহারী কলোনি রেললাইন ব্রিজ সংলগ্ন পাকা রাস্তা থেকে রাসেলকে গ্রেপ্তার করেন। অভিযানের সময় দুইজন পালানোর চেষ্টা করলে একজনকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশিতে ২৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮২ হাজার ৫০০ টাকা।
‎গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ রাসেল হোসেন (২৪), পিতা: মোঃ ফজল হক, সাং: গোদনাইল উলুজান পাড়া, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
‎গ্রেফতারকৃত রাসেল পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তার সহযোগী মুরাদ সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জে বিক্রি করত। ঘটনার দিন তারা একসঙ্গে ওই স্থানে অবস্থান করছিল।
‎‎পলাতক আসামি মুরাদ ওরফে পিচ্চি মুরাদ, পিতা: মৃত জামাল হোসেন, সাং: গোদনাইল কাজীপাড়া, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার কদমতলী থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলার তথ্য রয়েছে।
‎‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান,আমাদের এই অভিযান চলমান। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। ধৃতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। আমরা চাই মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন একটি সমাজ গড়ে উঠুক। গ্রেফতারকৃত আসামি রাসেল হোসেনকে সোমবার, ৪ আগস্ট ২০২৫ তারিখে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ

সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুরিয়া হেরোইনসহ যুবক আটক, পলাতক পিচ্চি মুরাদ একাধিক অস্ত্র-মাদক মামলার আসামি ‎

আপডেট সময় : ০৮:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫