ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর নরসিংদীর শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মাত্র ৫ দিনের মধ্যে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার সহ উদ্ধার ৩টি গাড়ি: এসপি মিজানুর রহমান শার্শা উপজেলায় কচুর হাটে বদলাচ্ছে কৃষকের ভাগ্য প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির

গোপালগঞ্জে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের ইন্তেকাল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী, গোপালগঞ্জ: গোপালগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক, এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাত (৫৪) শুক্রবার বিকাল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জ শহরের থানাপাড়া নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মাহবুব হোসেন সারমাত দীর্ঘ সময় ধরে গোপালগঞ্জে সাংবাদিকতা করছেন। তাঁর ক্যারিয়ার শুরু হয় দৈনিক দিনকাল পত্রিকার মাধ্যমে, এরপর আমার দেশ এবং এনটিভি-তে দীর্ঘ সময় ধরে কর্মরত ছিলেন। সাংবাদিকতার ক্ষেত্রে তার পেশাদারিত্ব ও সততা গোপালগঞ্জে ব্যাপক প্রশংসিত।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, পাঁচ ভাই, চার বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মাহবুব হোসেন সারমাত ছিলেন দশ ভাইবোনের মধ্যে দ্বিতীয়, এবং তার পিতা এসকেন্দার আলী সরদার গোপালগঞ্জ জজ কোর্টের একজন সম্মানিত আইনজীবী ছিলেন।

তিনি গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় জানাজা নামাজের পর তাকে গোপালগঞ্জ শহরের গেটপাড়ার পৌর কবরস্থানে, মা-বাবার কবরের পাশে দাফন করা হয়।

মৃত্যুর খবর ছড়ানোর সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম সহ জেলার বিভিন্ন গণমাধ্যম এবং বিএনপি জেলা আহবায়ক, জামায়েত ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।

মাহবুব হোসেন সারমাত তাঁর সাংবাদিকতা জীবনে এক গুণী ও নিবেদিতপ্রাণ সাংবাদিক হিসেবে গোপালগঞ্জের সাংবাদিক সমাজে অমর সুনাম কুড়ে গেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী

গোপালগঞ্জে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের ইন্তেকাল

আপডেট সময় : ০৬:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫