ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ সভা

বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

রিয়াজুল হক সাগর, রংপুর:-লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার মুগলিবাড়ী সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি) এর অধীনস্থ বুড়িমারী বিওপি এলাকার মুগলিবাড়ী সীমান্তে মেইন পিলার ৮৪১/৮এস-এর ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটে। ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা ড্রোনটি দিয়ে ভিডিও ধারণ করছিল। একপর্যায়ে ড্রোনটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর সীমান্তের পাশের জমিতে কর্মরত এক বাংলাদেশি ব্যক্তির মাথার ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে এটি একটি ভুট্টা ক্ষেতে আছড়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারত প্রায়ই এ ধরনের ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে উড়িয়ে থাকে। এর আগেও পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্তে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। কিন্তু বিজিবিকে এ বিষয়ে শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি, যার ফলে সীমান্তে বসবাসরত মানুষের মনে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ কাজ করছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

আপডেট সময় : ১১:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬