ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী , ডাকাতিসহ গ্রেফতার ৪ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার : পানিসম্পদ মন্ত্রী ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল শাপলা চত্বরের ঘটনায় বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবিরের বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী সমাজ সেবক দিদারুল আলম এর চাচা নুরুল হক ফারুকী মৃত্যুতে বিভিন্ন মহলের শোক যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যশোর ট্রাফিক পুলিশ ৫ মাদকসেবী ও কারবারির জেল-জরিমানা নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা

৫ মাদকসেবী ও কারবারির জেল-জরিমানা

মনির হোসেন, যশোর  প্রতিনিধি:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ পৃথক অভিযানে যশোরের অভয়নগরে মাদক সেবন ও কারবারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা করে অর্থদণ্ড দেন। মঙ্গলবার (৫ মে) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—কোটা গ্রামের আসলাম খানের ছেলে সবুজ খান (২৮), গুয়াখোলা গ্রামের মৃত সাহাবুদ্দিন শেখের মেয়ে সখিনা বেগম (৫০), নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে সান্টু হাওলাদার (৩৭), একই গ্রামের কলোনী মাদরাসা এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে সাইফুল ইসলাম (৩০) ও গুয়াখোলা গ্রামের সোহেল খার ছেলে রাসেল খা (২৬)।যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, কোটা, গুয়াখোলা ও নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অভয়নগর থানা পুলিশ পৃথকভাবে পাঁচজনকে আটক করে আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশীষ কুমার বসু বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (৫) ধারা অনুযায়ী পাঁচজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‎সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী , ডাকাতিসহ গ্রেফতার ৪

৫ মাদকসেবী ও কারবারির জেল-জরিমানা

আপডেট সময় : ১১:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬