ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ সভা

যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যশোর ট্রাফিক পুলিশ

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি:-যশোরে দীর্ঘদিনের ভোগান্তির পর এবার দৃশ্যমান পদক্ষেপ। দেখা গেল ট্রাফিক ‍পুলিশের। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, আর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে শুরু হয়েছে নিয়মিত অভিযান।আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের সবচেয়ে ব্যস্ত এলাকা—যশোর সদর হাসপাতাল চত্বর, দড়াটানা ও আশপাশে—চলেছে জোর অভিযান। নো-পার্কিং জোন অমান্য করায় একাধিক চালককে তাৎক্ষণিক শাস্তির মুখে পড়তে দেখা যায়। এর মধ্যে কচুয়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান নির্ধারিত জায়গার বাইরে গাড়ি রাখায় সঙ্গে সঙ্গেই জরিমানা গুনতে বাধ্য হন। ট্রাফিক পুলিশের স্পষ্ট বার্তা: নো-পার্কিং জোনে কোনো ছাড় নেই। নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা। ট্রাফিক ইন্সপেক্টর ইউসুফ আলী চৌধুরী জানান, দড়াটানাসহ আশপাশের এলাকায় যানজট নিয়ন্ত্রণে অভিযান শুরু হয়েছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে যত্রতত্র পার্কিংয়ের ওপর। ইতোমধ্যে সোমবার একটি মামলাও করা হয়েছে, পাশাপাশি চালকদের সতর্ক করা হয়েছে। এই অভিযান চলবে নিয়মিত। এদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা। তাদের মতে, দীর্ঘদিন ধরে এলোমেলো পার্কিংয়ের কারণেই শহরের প্রধান সড়কগুলোতে অসহনীয় যানজট তৈরি হচ্ছিল। তারা ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানালেও একটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন—সচেতনতার পাশাপাশি দ্রুত বিকল্প পার্কিং ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।যানজট কমাতে এই অভিযান কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়।,#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যশোর ট্রাফিক পুলিশ

আপডেট সময় : ১১:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬