ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ সভা

নরসিংদীতে ডিবির অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই

কামাল হোসেন প্রধান প্রতিনিধি:নরসিংদীঃনরসিংদীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অদ্য ৫মে ২০২৬ ইং মঙ্গলবার সকালে বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি দামী ইয়ামাহা মোটরসাইকেলসহ মোট তিনটি মোটরসাইকেল উদ্ধার করেন। যানা যায় মাধবদী থানার পাঁচদোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো ১/ শিবপুর থানার কারারচর গুপ্তপাড়া এলাকার মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম বাবু (২৩)।২/ মাধবদী থানার পাঁচদোনা (বেপারী পাড়া) এলাকার মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন (২১)। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ) নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লা আল ফারুক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোবারক হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। গত ১৮ জানুয়ারি সদর মডেল থানার দগরিয়া এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ম্যাটব্লু রঙের ইয়ামাহা এফজেড (১৫০ সিসি) মোটরসাইকেল চুরি হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য সকালে পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেলটি উদ্ধারসহ দুইজন চোরকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচদোনা জব্বার টাওয়ার এর সামনে চোরাই মোটরসাইকেল বেচা কেনার সময় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশ এর উপস্থিতি টের পেয়ে চোর চক্রের আরও ৪/৫ জন সদস্য দুটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ফেলে যাওয়া দুটি মোটর সাইকেল জব্দ করেন। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

নরসিংদীতে ডিবির অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই

আপডেট সময় : ১১:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬