ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

বিটিসিএল যশোর অফিসে চুরির ঘটনায় তিনজন আটক

মনির হোসেন যশোর প্রতিনিধি:-বিটিসিএল যশোর অফিস থেকে গ্রাহকের টেলিফোন সংযোগের জন্য স্থাপন করা ডিপি বক্স চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন ভাঙারি ব্যবসায়ী। আটককৃতদের কাছ থেকে ওই বক্সের ভেতর থেকে খুলে নেওয়া তামার তার জব্দ করা হয়েছে।আটকরা হলেন, চৌগাছার কুলিয়া গ্রামের মৃত মোশারফের ছেলে বর্তমানে যশোর শহরের চোপদারপাড়া আকবরের মোড়ের রুস্তম ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া হাসেম আলী (৪১), শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার নাসির মোল্লার ছেলে শুকুর আলী (৪৩) এবং শংকরপুর হারান বস্তির মজিদ শেখের ছেলে ইউনুস আলী (৩৭)।বিটিসিএল যশোর অফিসের বার্তাবাহক মঙ্গলবার কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, গত ৬ এপ্রিল রাতে তাদের অফিসের ডিপি বক্স চুরি হয়ে যায়। বিষয়টি জানতে পেরে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ পর্যালোচনা করে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি ডিপি বক্স খুলে রিকশায় করে নিয়ে চলে যায়। গত সোমবার দুপুরে যশোর মনিহারের বিপরীতে একটি বাস কাউন্টারের সামনে থেকে হাসেম আলীকে আটক করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে হাসেম চুরির কথা স্বীকার করে এবং দুটি ভাঙারির দোকানে বিক্রির কথাও জানায়। এরপর তাকে নিয়ে শংকরপুরে অপর আসামি শুকুর আলী ও ইউনুস আলীর ভাঙারির দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ডিপি বক্সের ভেতরে থাকা তামার তার জব্দ করা হয়। পরে তাদেরকেও এ মামলায় আটক করা হয়।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী

বিটিসিএল যশোর অফিসে চুরির ঘটনায় তিনজন আটক

আপডেট সময় : ১১:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬