ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

নবাগত আইনজীবীদের যশোরে সংবর্ধনা

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি :-যশোর শাখার উদ্যোগে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নবাগত আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার যশোর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। প্রধান আলোচক ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী। নবাগত আইনজীবীদের স্বাগত জানিয়ে বক্তারা বলেন, আইন পেশা শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন আইনজীবীর সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত। তারা আরও বলেন, আদালতে কেবল যুক্তি উপস্থাপন নয়, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়াই একজন আদর্শ আইনজীবীর পরিচয়। নিয়মিত অধ্যয়ন, সিনিয়রদের কাছ থেকে শেখা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দক্ষতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট আবু মোর্তজা ছোট, এম এম কলেজের সাবেক ভিপি ও ব্যবসায়ী আব্দুল কাদেরসহ জেলার জ্যেষ্ঠ আইনজীবীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এম. এ. লতিফ। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনজুর কাদের আশিক, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট আ. ক. ম. মনিরুল ইসলাম, অ্যাডভোকেট শাহরিয়ার হক রিফাত, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল রহমান সোহাগ, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট তাজ উদ্দীনসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট আলমগীর সিদ্দিক ও অ্যাডভোকেট ওয়াজিউর রহমান। শেষে সংগীত পরিবেশন করেন শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী

নবাগত আইনজীবীদের যশোরে সংবর্ধনা

আপডেট সময় : ১১:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬