ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী , ডাকাতিসহ গ্রেফতার ৪ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার : পানিসম্পদ মন্ত্রী ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল শাপলা চত্বরের ঘটনায় বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবিরের বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী সমাজ সেবক দিদারুল আলম এর চাচা নুরুল হক ফারুকী মৃত্যুতে বিভিন্ন মহলের শোক যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যশোর ট্রাফিক পুলিশ ৫ মাদকসেবী ও কারবারির জেল-জরিমানা নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নারায়ণগঞ্জ সদরের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। এই অনুদান সুবিধাভোগীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অনুদানের অর্থ ব্যবহারের আহ্বান জানাই।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান সমাজের অসহায়, দুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‎সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী , ডাকাতিসহ গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

আপডেট সময় : ০৭:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬