ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী , ডাকাতিসহ গ্রেফতার ৪ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার : পানিসম্পদ মন্ত্রী ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল শাপলা চত্বরের ঘটনায় বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবিরের বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী সমাজ সেবক দিদারুল আলম এর চাচা নুরুল হক ফারুকী মৃত্যুতে বিভিন্ন মহলের শোক যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যশোর ট্রাফিক পুলিশ ৫ মাদকসেবী ও কারবারির জেল-জরিমানা নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা

যশোরে নকল লুব্রিকেন্ট কারখানায় অভিযান, মালিক আটক

মনির হোসেন, যশোর  প্রতিনিধি:- যশোর শহরের পুরাতন কসবা এলাকার একটি বাসাবাড়ি থেকে নকল লুব্রিকেন্ট তৈরির অভিযোগে প্রতিষ্ঠান মালিককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক অর্ণব খান ওই এলাকার মাহফুজুর রহমানের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। যশোর কোতোয়ালি থানার এসআই জুয়েল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় তাদের কাছে খবর আসে, পুরাতনকসবা কাজীপাড়া এলাকার একটি বাসায় নকল লুব্রিকেন্ট তৈরি করা হচ্ছে। রাত আটটার দিকে তার নেতৃত্বে একটি টিম চারতলা ভবনের নিচতলায় গিয়ে দেখতে পান ভেজাল মবিল তৈরি হচ্ছে। এ সময় বিপুল পরিমাণ নকল পণ্য, কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়।উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৩টি ভর্তি লুব্রিকেন্টের বোতল, ২৫টি খালি বোতল, মোটরচালিত ফিলিং মেশিন, ফুয়েল সিলিং মেশিন, মিশ্রণ যন্ত্র, জেল তৈরির কাঁচামালসহ অন্যান্য সরঞ্জাম। এছাড়া ৩৭০টি ফুয়েল বুস্টার ভর্তি বোতল, এক হাজার খালি বোতল, দুটি হাইড্রোলিক তেলের ড্রাম, প্রায় ১৬৫ লিটার তেল ভর্তি একটি ব্যারেল, বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টিকার এবং একটি ইনডাকশন ফয়েল সিলার মেশিনও জব্দ করা হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অর্ণব দীর্ঘদিন ধরে নামী কোম্পানির ব্র্যান্ড নকল করে এসব ভেজাল পণ্য বাজারে বিক্রি করে আসছিলেন এবং তিনি তার অপরাধ স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করা হয়।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‎সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী , ডাকাতিসহ গ্রেফতার ৪

যশোরে নকল লুব্রিকেন্ট কারখানায় অভিযান, মালিক আটক

আপডেট সময় : ১১:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬