ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির কক্সবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : মফিজুর রহমান সোহেল বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ক্যাডেট এএসআই (নি:) পদে পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত :এসপি মো. মিজানুর রহমান মুন্সী

সিদ্ধিরগঞ্জের চুরি হওয়া ট্রাক পার্বতীপুরে কেটে ফেলার সময় উদ্ধার, ভাঙাড়ি ব্যবসায়ী পলাতক

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া একটি ট্রাক দিনাজপুরের পার্বতীপুরে উদ্ধার করেছে পুলিশ। তবে মূল হোতা ভাঙাড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজ এখনো পলাতক, যা স্থানীয়দের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে।
‎ঘটনাটি ঘটে গত ২৩ জুলাই। সিদ্ধিরগঞ্জের মাসুদ রানা এন্টারপ্রাইজ-এর মালিকানাধীন ঢাকা মেট্রো ট-১৫-৭৫০২ নম্বরের ট্রাকটি হঠাৎ নিখোঁজ হয়। অভিযোগ অনুযায়ী, ট্রাকচালক সোহাগ (৩৩) ট্রাকটি নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে চলে যান এবং স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজের কাছে ৫০ টাকা কেজি দরে প্রায় ৪ লাখ টাকায় বিক্রি করে দেন।
‎ট্রাকের মালিক মাসুম রানা বিষয়টি বুঝতে পেরে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিপিএস ট্র্যাকিং এবং মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ ট্রাকের অবস্থান শনাক্ত করে।
‎শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে পার্বতীপুর পৌর শহরের ঢাকা মোড়ে ট্রাকটি কাটার সময় পুলিশ অভিযান চালায়। এ সময় ট্রাকচালক সোহাগ এবং চোরচক্রের সদস্য ফেরদৌস (৩২), পিতা কাইয়ুম, গ্রাম নুরনগর—দুজনকেই হাতেনাতে আটক করা হয়।
‎‎তবে অভিযানের আগে থেকেই মূল ভাঙাড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজ ও তার সহযোগীরা পালিয়ে যায়। এতে পুলিশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।
‎‎উদ্ধার হওয়া ট্রাক এবং আটককৃতদের পার্বতীপুর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, “ঘটনার বিষয়ে মামলা হয়েছে। চোরাই মাল ক্রয়ে জড়িত মাসুদ পারভেজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত

সিদ্ধিরগঞ্জের চুরি হওয়া ট্রাক পার্বতীপুরে কেটে ফেলার সময় উদ্ধার, ভাঙাড়ি ব্যবসায়ী পলাতক

আপডেট সময় : ০৯:৫৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫